ফেসবুক আইডি হ্যাকিং থেকে রক্ষা করতে যা করণীয়→এক নজরে দেখে নিন

কিভাবে নিজের ফেসবুক আইডি হ্যাকিং থেকে রক্ষা করা
যায়-

১.ফেসবুক আইডি খোলার
সময় আইডির নিরাপত্তা বাড়ানোর জন্য একটি পাসওয়ার্ড দিন যা হ্যাক হলে ফিরত আনার সময় মনে থাকে।পাসওয়ার্ডটি অন্তত ৬টি অক্ষরের হতে হবে।পাসওয়ার্ডটি শক্তিশালী
করতে ক্যাপিটাল এবং স্মল লেটার ব্যবহার
করুন। পাসওয়ার্ড আরো বেশি নিরাপদ করতে ক্যাপিটাল এবং স্মল ওয়ার্ড এর পাশাপাশি এই চিহ্ন( #%&*!<@ )গুলো ব্যবহার করুন।

২.বন্ধু বেশি করার লক্ষ্যে
বা লাইক কমেন্ট বেশি পাওয়ার
আশায় অপরিচিত কাউকে বন্ধু
বানাবেন না। অনেক হ্যাকার আছে যারা
আপনার বন্ধু হয়ে আপনার ফেসবুক আইডির ক্ষতি করতে পারে।

৩.সন্দেহজনক কোন লিংকে
এ ক্লিক করবেন না।অনেক ফিসিং সাইট আছে।যা দেখতে হুবহু ফেসবুকের মত।তাই
লগিং করার আগে দেখে নিবেন।এটা আসল ফেসবুকের লিংক কিনা।

৪. নিজের পাসওয়ার্ড কখনোই কাউকে দিবেন না। অনেক মানুষ আছে আপনার
পাসওয়ার্ড নিয়ে আপনার ক্ষতি করতে
পারে, যেমন- আপনার পার্সোনাল ছবি নিয়ে আপনাকে জিম্মি করতে পারে।

৫. ফেসবুক আইডির নিরাপত্তা জোরদার করতে→Login Approvals On/Third Party Authenticator  enable ব্যবহার করতে পারেন।আপনার আইডি পাসওয়ার্ড জানলেও কেউ আপনাকে না জানিয়ে আপনার আইডিটে ঢুকতে পারবে না এবং হ্যাক করতেই পারবে না।।।

Comments